আফগান-পাকিস্তান সংঘাত: আলোচনার আহ্বান জানালো ‘গভীর উদ্বিগ্ন’ চীন

আফগান-পাকিস্তান সংঘাত: আলোচনার আহ্বান জানালো ‘গভীর উদ্বিগ্ন’ চীন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৪০

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। দুই দেশকেই আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে চীন এই উত্তেজনা বৃদ্ধিতে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘাতে হতাহতের ঘটনায় আমরা ব্যথিত।”

তিনি সতর্ক করে বলেন, যে কোনও ধরনের সংঘাত বৃদ্ধি উভয় পক্ষের জন্যই ক্ষতি এবং লোকসান বয়ে আনবে।চীন জানিয়েছে, তারা নিজস্ব চ্যানেলের মাধ্যমে এই সংঘাত নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উত্তেজনা প্রশমনে চীন গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংঘাতের অবসান ঘটানো দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থের জন্য জরুরি। এটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading