আগের সরকারগুলো জবাবদিহিতা করেনি, আমাদের সরকার জবাবদিহিতার: ভূমি প্রতিমন্ত্রী

আগের সরকারগুলো জবাবদিহিতা করেনি, আমাদের সরকার জবাবদিহিতার: ভূমি প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:৫০

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আগের সরকারগুলা জবাবদিহি করেনি। আমাদের সরকার জবাবদিহিতার সরকার। কাজেই মানুষের কাছে জবাবদিহি করতে হবে, এটা মনে রাখতে হবে সবাইকে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের দুর্গাপুর উপজেলায় ভূমি প্রতিমন্ত্রী হয়ে প্রথম সফরে গিয়ে উপজেলার সকল দফতরের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আজ এখানে আছেন, কাল অন্যত্র চলে যাবেন এটা ভাবার কিছু নেই। সবখানেই জবাবদিহিতা করতে হবে।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু নদী নয়, খাল খনন কর্মসূচিও আমাদের ইশতেহারে রয়েছে। আমাদের এই অঞ্চলে আগে অনেকগুলো খাল ছিল, যার বেশিরভাগ এখন বেদখল হয়ে গেছে। কোথাও কোথাও অন্য মন্ত্রণালয় জমি বরাদ্দ নিয়ে নিয়েছে।

এসময় তিনি আরও বলেন, আমরা সবকিছুই খতিয়ে দেখব। প্রাথমিকভাবে দুর্গাপুর উপজেলা প্রশাসন থেকে দুটি খাল খননের জন্য নির্বাচিত করা হয়েছে। যার কাজ অচিরেই শুরু হবে। আমরা নদীর পাশাপাশি খাল খননেও জোর দিচ্ছি। কারণ এটি শুধু সৌন্দর্যের জন্য নয়; বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সেচের বিকল্প মাধ্যম হতে পারে।

শেষে তিনি দুর্গাপুর পৌরসভাসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। পৌরসভা পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading