ঈদযাত্রায় পরিবহন ভাড়া বাড়বে না: সেতুমন্ত্রী

ঈদযাত্রায় পরিবহন ভাড়া বাড়বে না: সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:০০

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয় কি না এটা দেখার জন্য এসেছি। লাইটার জাহাজে গম পেয়েছি। নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদে পরিবহন সেক্টরে ভাড়া বাড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— কোনও ভাড়া বাড়বে না। কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদযাত্রা স্বস্তির হবে উল্লেখ করে তিনি বলেন, এবারের ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব স্থানে ব্যত্যয় ঘটার সম্ভাবনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অবাধ ঈদযাত্রা নিশ্চিত করতে গতবারের চেয়ে এবার সংশ্লিষ্ট সবাই বেশি তৎপর থাকবে।এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রসঙ্গত, এ দিন নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জ নদী বন্দরের মাছঘাট সংলগ্ন নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading