জেদ্দা-রিয়াদসহ মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জরুরি নির্দেশনা দিল বিমান

জেদ্দা-রিয়াদসহ মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জরুরি নির্দেশনা দিল বিমান

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৫৫

ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। আমেরিকা -ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান।

এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে বিমানের সকল ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

আরও বলা হয়, উক্ত গন্তব্যে যাত্রা করতে ইচ্ছুক সকল যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাথে যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

জরুরি প্রয়োজনে ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ক্ষমা চেয়ে তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো আপডেট যথাসময়ে জানানো হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading