আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হলে হামলা চলবে: ইরান

আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হলে হামলা চলবে: ইরান

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৩০

ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ না হলে হামলা চলবে বলে জাতিসংঘকে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে তেহরান থেকে মন্তব্য করা হয়।

চিঠিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকা ও ইসরায়েলের সকল ঘাঁটি, স্থাপনা ও সম্পদ সামরিক লক্ষ্যবস্তুতে থাকবে। একই চিঠিতে ইরান বলেছে, আগ্রাসন সম্পূর্ণ ও দ্ব্যর্থহীনভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আত্মরক্ষার্থে নিজেদের অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে।

এদিকে, শনিবার রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু ফোনালাপ করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেয়াবিত এ তথ্য জানান। তিনি বলেন, ফোনালাপে দু’জন পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানান।

ক্যারোলিন বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের সঙ্গে মার-আ-লাগোতে রাতভর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। আক্রমণের আগে পররাষ্ট্রমন্ত্রী রুবিও কংগ্রেসকে বিষয়টি জানান। ‘গ্যাং অব এইট’ এর সকল সদস্যকে ফোন করেন এবং তিনি আট সদস্যের মধ্যে সাতজনের সঙ্গে যোগাযোগ করে তাদের ব্রিফ করতে সক্ষম হন।”

ইসরায়েল ও আমেরিকার হামলায় কোনও তেজস্ক্রিয় প্রভাব শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইএইএ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading