ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২২:৪০


ইরান-ইসরাইল সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপনের ব্যবস্থা করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে।

আমেরিকা-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় আজ শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading