লেবানন প্রবাসীদের জন্য বৈরুত দূতাবাসের জরুরি সতর্কবার্তা

লেবানন প্রবাসীদের জন্য বৈরুত দূতাবাসের জরুরি সতর্কবার্তা

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ০৮:০০

লেবানন ও পার্শ্ববর্তী দেশগুলোর উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে লেবানন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন‌্য ক‌য়েক‌টি নি‌র্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ দূতাবাস, বৈরুত।

শ‌নিবার (২৮ ফেব্রুয়ারি) নিরাপত্তা বিষয়ক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস ব‌লে‌ছে, লেবাননের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালী) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকরা বিশেষ সতর্কতা বজায় রেখে
চলাফেরা করুন।

বিশেষ প্রয়োজন ব্যতিরেকে রাতে বাহিরে চলাফেরা পরিহার করুন। লেবানন সরকারের স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুণ। জরুরি প্রয়োজন ব্যতিরেকে সভা, সমাবেশ, জমায়েত ইত্যাদি পরিহার করে চলুন। কোনো এলাকা সংঘর্ষে আক্রান্ত হলে উক্ত এলাকা পরিহার করে চলাফেরা করুন।

সব সময় মূল পাসপোর্ট/ইকামা/বিএমইটি কার্ড/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ অথবা ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখুন।

স্ব-স্ব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, অর্থ ও মালামাল নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। কেউ আক্রান্ত হলে দ্রুততম সময়ে দূতাবাসকে অবহিত করুন। প্রতিবেশী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করুন।

নিয়মিত ওষুধ সেবনকারীরা জরুরি পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত ওষুধ সংরক্ষণ করুন। আতঙ্ক নয়, সতর্কতা অবলম্বন করুন।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯ (হোয়াটসঅ্যাপ), হেল্প লাইন নম্বর- ৮১৭৪৪২০৭ (হোয়াটসঅ্যাপ), এবং হট-লাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ (হোয়াটসঅ্যাপ) এ যোগাযোগ করুন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading