বিমানবন্দরে প্রবেশের আগে যোগাযোগের অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিমানবন্দরে প্রবেশের আগে যোগাযোগের অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ০১:৩০

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতিতে সব ফ্লাইট স্থগিতের পর যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তারা জানায়, বিমানবন্দরে যাওয়ার আগে ইউএস-বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে ফ্লাইটের অবস্থা যাচাই করে নিতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, মাসকাট, আবু ধাবি, দুবাই, শারজাহ, দোহা এবং জেদ্দা গন্তব্যের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বিমানবন্দরে যাত্রা শুরু করার আগে ফ্লাইটের অবস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই এবং প্রয়োজনে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাত্রীদের জন্য রিবুকিং, রিফান্ড বা বিকল্প ভ্রমণ ব্যবস্থা করা হবে।

যাত্রীরা এ সংক্রান্ত তথ্যগুলো ০৯৬১৩-৭১৩৬০৫, ১৩৬০৫, +৮৮০১৭৭৭-৭৭৭৮০০ থেকে ৮০৬ নম্বরে অথবা reservation@usbair.com -এ ইমেইল থেকে জানতে পারবেন।

গত শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর পাল্টা হামলায় তেহরান অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। একই কারণে ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading