ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৪০

রবিবার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আবুধাবির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক যান চলাচলের জন্যবিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে আগাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এছাড়া রবিবারও দুবাইয়ের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ইরানে ২৪ ঘণ্টায় ১ হাজার ২০০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। রবিবার (১ মার্চ) ইসরাইলের বিমান বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আমেরিকার সঙ্গে যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় তারা ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি গোলাবারুদ (মিউনিশন) ব্যবহার করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading