ইসরায়েলে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা

ইসরায়েলে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ২১:০০

ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে ইরানের হামলার জেরে উপসাগরীয় অঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে।সংযুক্ত আরব আমিরাতে নিহত ৩সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানের পর থেকে দেশটিতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়টির তথ্যমতে, ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে।

এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে মোট ৫৪১টি ড্রোন শনাক্ত করে ৫০৬টি ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

নিহতদের মধ্যে একজন পাকিস্তান, একজন নেপাল এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কুয়েতে ১ জন নিহত

অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

আহতদের কুয়েতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের অবস্থানএদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতার পথ অনুসরণ করে শত্রুদের সামরিক ঘাঁটিতে কঠোর হামলা অব্যাহত রাখবে।

তিনি দাবি করেন, সর্বোচ্চ নেতার শাহাদাত বহু বছরের ত্যাগের পরিণতি।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান এই পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading