ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন কবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন কবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ২১:২৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা একটি অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাগচি সতর্ক করে বলেন, এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ইরানকে রক্ষা করার ক্ষেত্রে দেশটির কোনো সীমাবদ্ধতা বা সীমা নেই বলেও তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রীয় বিষয়গুলো পরিচালনার জন্য আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

এই পরিষদ প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ইসলামি আইনবিদ) নিয়ে গঠিত।

তিনি আরও জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই তিন সদস্যের দলটি নেতৃত্বের দায়িত্ব পালন করবে। এরপর বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে।

আরাগচির ধারণা, আগামী এক বা দুদিনের মধ্যেই নতুন নেতা নির্বাচিত হতে পারেন। বর্তমানে সবকিছু ইরানের আইনি ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading