ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
উত্তরদক্ষিণ। রবিবার (০১ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৪০
সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার (০১ মার্চ) এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ওই হামলায় আহত হয়েছেন ৫৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ আরেক প্রবাসী বাংলাদেশি। তিনি বলেন, সালেহ আহমেদ আজমান এলাকায় নিহত হন। তিনি পানি সরবরাহের কাজ করতেন।
সালেহ আহমেদের পুরোনো বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। পরে তিনি মৌলভীবাজারের বড়লেখার গাজীটেকায় বাড়ি করেন।
সালেহ আহমদ স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ইউডি/এবি

