কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
উত্তরদক্ষিণ। রবিবার (০১ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫
কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন।
আহতদের খোঁজখবর নিতে রবিবার (০১ মার্চ) ফারওয়ানিয়া হাসপাতালে যান কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
এ হামলায় মোট আহত ৩২ জনের মধ্যে একজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে নিহত ব্যক্তির পরিচয় ও কোন দেশের নাগরিক তা এখনও প্রকাশ করা হয়নি।
যুদ্ধ শুরুর পর ইরানের পাল্টা হামলায় শনিবার হতাহতের এ ঘটনা ঘটে।
আহত বাংলাদেশিরা হলেন¬–ব্রাহ্মণবাড়িয়ার আমিনুল ইসলাম, পাবনার রকিবুল ইসলাম, নোয়াখালীর মাসুদুর রহমান ও কুমিল্লার দুলাল মিয়া।
শনিবার একজন বাংলাদেশি আহত হওয়ার তথ্য দিয়েছিল দেশটিতে বাংলাদেশি দূতাবাস।
ইউডি/এবি

