শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সভাপতির ওপর যুবদলের হামলার অভিযোগ

শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সভাপতির ওপর যুবদলের হামলার অভিযোগ

উত্তরদক্ষিণ। সোমবার, ০ মার্চ, ২০২৬, আপডেট ১৮:৫৭

সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর যুবদলের স্থানীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেস ক্লাব ভবনে এ ঘটনা ঘটে।

সামিউল মনির দৈনিক সমকাল ও পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী ও প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকরা জানান, দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেস ক্লাব ভবনে ঢুকে সামিউল মনিরের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারতে মারতে প্রেস ক্লাব ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন বলেন, “সামিউল মনিরের মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া, তার শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “সামিউল মনির সাইকো।”

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, “এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।”

গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading