স্ত্রীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন জাহের আলভী

স্ত্রীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন জাহের আলভী

উত্তরদক্ষিণ। সোমবার (০২ মার্চ) ২০২৬, আপডেট ২২:০০

স্ত্রীর মৃত্যুর পর অবশেষে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী। মৃত্যুর জন্য স্ত্রীকেই দোষ দিলেন তিনি। আর সেই ভিডিও বার্তাকে ঘিরেই নতুন করে জ্বলে উঠেছে বিতর্কের আগুন।

গেল ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলভীর স্ত্রী আফরা ইভনাত খান ইকরা।

ময়নাতদন্ত শেষে ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে জানাজা ও দাফনে স্বামী আলভীর অনুপস্থিতি জনমনে তৈরি করে তীব্র প্রশ্ন। 

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলভী। সবচেয়ে আলোচিত প্রশ্ন, শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে দেশে ফেরেননি কেন? এ প্রসঙ্গে আলভীর দাবি, দেশে ফিরলেই তার ওপর হামলা হতে পারত।

তার মতে, ‘আমার ফোনে এত থ্রেটস এসেছে যা বলে বোঝাতে পারব না। ইনফরমেশন ছিল, এয়ারপোর্টে লোক ফিট করা আছে। আমি ঢোকা মাত্রই আমাকে হিট করা হবে, মেরে ফেলা হবে।’

নেপাল থেকে দেশে ফেরা নিয়ে ওঠা সমালোচনার জবাবেও কথা বলেন তিনি। আলভী জানান, ঘটনার দিন সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটে আসতে গেলে পরদিন পৌঁছাতে হতো। বহু চেষ্টা করেও সেদিন টিকিট পাননি বলে দাবি তার। পরদিন ইমিগ্রেশন ক্রস করার পরই সম্ভাব্য হামলার খবর পেয়ে আর দেশে ঢোকেননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading