ঈদযাত্রা: মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট

ঈদযাত্রা: মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট

উত্তরদক্ষিণ। সোমবার (০২ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫

ঈদযাত্রার টিকেট পেতে যুদ্ধ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এদিন ভোর থেকে টিকেট বিক্রি শুরু করবে গাবতলী ও কল্যাণপুরকেন্দ্রিক বাস কোম্পানিগুলো। একই দিন থেকে রেলের অগ্রিম টিকেট পাওয়া যাবে। তবে রেলের টিকেট শতভাগ বিক্রি হবে অনলাইনে। মঙ্গলবার সকাল থেকে পাওয়া যাবে ১৩ মার্চের অগ্রিম টিকেট।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সভা করে মঙ্গলবার থেকে ঈদের অগ্রিম টিকেট ছাড়ার সিদ্ধান্ত নেয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ বলছেন, মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে বাস কাউন্টার ও অনলাইন অ্যাপ-দুই মাধ্যমেই ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে।

বাস কোম্পানিগুলো ১২ মার্চ থেকে ‘ঈদের ভাড়া’ কার্যকর করবে বলে সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন।

শুভঙ্কর ঘোষ বলছেন, প্রতিটি বাস কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো থাকবে। এর অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে।

মূলত নন এসি বাসগুলোর জন্য দেশের সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ভাড়া নির্ধারণ করে দিলেও এসি বাসের ভাড়া নির্ধারণ করে না। প্রতি ঈদেই এসি ও স্লিপার বা সুইট ক্লাস বাসের ভাড়া দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত হয়ে যায়।

মঙ্গলবার থেকে বিক্রি শুরু হবে রেলের অগ্রিম টিকেট। মঙ্গলবার সকাল থেকে পাওয়া যাবে ১৩ মার্চের টিকেট।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading