চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ০১:০৮

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০২ মার্চ) সন্ধ্যার দিকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানেন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

এ সময় অর্থমন্ত্রীর শয্যাপাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

গত শনিবার অসুস্থতা বোধ করায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading