স্টারমারের ওপর ক্ষেপলেন ট্রাম্প, কারণ কী?
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৩৭
ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহায়তা করছে না। আমি কখনও ভাবিনি যে এমনটা দেখব। কখনও ভাবিনি ব্রিটেন এমন করতে পারে।
টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ক স্পষ্টতই আগের মতো নেই। এটা খুবই দুঃখজনক।’
সোমবার (১ মার্চ) ব্রিটিশ পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট কিয়ার স্টারমার বলেন, আকাশ থেকে বোমা ফেলে শাসনব্যবস্থা পরিবর্তনে ব্রিটেন সরকার বিশ্বাস করে না। এরপরই মূলত ব্রিটেন নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিবেদন মতে, ইরানে হামলার জন্য ব্রিটেন প্রথমে নিজেদের ঘাঁটি ব্যবহারে আমেরিকাকে অনুমতি দেয়নি। তবে ব্রিটিশ সরকার পরে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানের সামরিক স্থাপনায় হামলার জন্য নিজেদের ঘাঁটিগুলো ব্যবহারে অনুমতি দেয়ার কথা জানায়।
দ্য সানকে ট্রাম্প আরও বলেন, ইরানে হামলার ক্ষেত্রে ফ্রান্স ‘চমৎকার’। তারা দুর্দান্ত সব সহায়তা করছে। কিন্তু এক্ষেত্রে ব্রিটেন অন্যান্য দেশ থেকে আলাদা।
তথ্যসূত্র: বিবিসি
ইউডি/রেজা

