মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩০
ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের হামলার পর ছড়িয়ে পড়া সংঘাতে এখন জ্বলছে মধ্যপ্রাচ্য। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিভিন্ন বিমান পরিবহন সংস্থা ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের ৬টি রুটে সবধরনের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিমানের পক্ষ থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েতসহ ৬টি রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পরবর্তী যাত্রার জন্য সাধারণ যাত্রীদের বাংলাদেশ বিমান ও এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে ইরানে হামলার পর থেকে নিরাপত্তাজনিত কারণে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজও মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
ইউডি/এআর

