ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, দাবি ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ মার্চ, ২০২৬, আপডেট ১৫:২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাদের এখন নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।

মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউজে জার্মান চ্যান্সেলর ফ্রড্রেরিক মের্জের সাথে একটি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইরানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ওই উন্মাদদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু আমার ধারণা, তারা আমাদের ওপরেই আগে হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটা হতে দিতে চাইনি।’

ট্রাম্প বলেন, ‘এই কারণে যদি কিছু হয়ে থাকে, আমার কারণেই হয়তো ইসরায়েল (হামলা চালাতে) বাধ্য হয়েছে।’

ট্রাম্প বলেছেন, ইরানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দিতে পারে, সেজন্য কিছু মানুষ তাদের বিবেচনায় ছিল, কিন্তু এখন তাদের সবাই মারা গেছে।

‘খুব তাড়াতাড়ি, এমন আর কাউকে হয়তো পাওয়া যাবে না,’ বলেছেন ট্রাম্প।

এই সময় ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন ও স্পেনের প্রতি তার অসন্তোষও প্রকাশ করেন। কারণ শুরুতে ভারত মহাসাগরে দিয়োগো গার্সিয়ায় ব্রিটেনের সামরিক ঘাঁটি হামলার জন্য ব্যবহার করতে দিতে রাজি হয়নি লন্ডন।

সূত্র: বিবিসি

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading