জেআইসিতে গুম: ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিলেন ইকবাল

জেআইসিতে গুম: ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিলেন ইকবাল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৫৮

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইকবাল চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১। এ মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ২ মার্চ ট্রাইব্যুনালে নিজের গুম হওয়ার বীভৎস বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৭১ বছর বয়সী ইকবাল চৌধুরী।

একপর্যায়ে অসুস্থতা বোধ করায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রেখে আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গত বছরের ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দেয়া অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ১৮ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading