৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ০৫ মার্চ, ২০২৬, আপডেট ২১:৩০

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় যেসব প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে স্থগিত রয়েছে, তাদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গুগল ফরমটি আবশ্যিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো।

এতে বলা হয়, মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের মধ্যে যারা ইতোমধ্যে হার্ডকপি কমিশনে দাখিল করেছেন তাদেরকেও আবশ্যিকভাবে গুগল ফরমটি পূরণ করতে হবে।

আগামী ৩১ মার্চের পর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।উল্লেখ্য, গত বছর ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১১ সেপ্টেম্বর। সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading