ইফতারে সুস্বাদু কাঁচা আমের শরবত তৈরির রেসিপি

ইফতারে সুস্বাদু কাঁচা আমের শরবত তৈরির রেসিপি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, আপডেট ১৩:১৩

বাজারে এখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম খেতে ভীষণ টক হওয়ায় এই ফলকে অনেকেই কাঁচা খেতে পছন্দ করেন না। আপনি যদি তাদের দলে হয়ে থাকেন তাহলে ইফতারে প্রাধান্য দিতে পারেন কাঁচা আম দিয়ে তৈরি সুস্বাদু শরবতকে।

কাঁচা আমে রয়েছে পটাশিয়াম, ক্যালোরি, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ইত্যাদি। ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ কাঁচা আম ভিটামিন বি ১ ও ভিটামিন বি ২ সমৃদ্ধ। তাই গরম থেকে মুক্তি পেতে এবং মানসিক দুশ্চিন্তা এড়াতে বেছে নিতে পারেন কাঁচা আমের শরবত।

যারা কাঁচা আম খেতে পছন্দ করেন তাদের এই শরবত খেতে ভীষণ ভালো লাগবে। শিশু থেকে বয়স্ক যেকোনো বয়সীরা এই খাবারকে ডায়েট লিস্টে রাখতে পারেন।

দীর্ঘ সময় রোজা রাখায় শরীরে যে পানিশূন্যতা তৈরি হয় তা নিমিষেই দূর করার পাশাপাশি শরীরিক অবসাদ দূর করতে গরমে এই পানীয়কে সঙ্গী করে নিতে পারেন।

পুষ্টিবিদরা বলছেন, সপ্তাহে তিন দিন এই পানীয় পান করার অভ্যাসে ত্বকের ঔজ্জ্বল্যতা বাড়ে আগের চেয়ে একটু বেশিই। তাই আসুন এক নজরে জেনে নিই কাঁচা আমের শরবত তৈরির রেসিপিটি-

প্রয়োজনীয় উপকরণ: কাঁচা আমের শরবত তৈরি করতে আপনার প্রয়োজন হবে কাঁচা আমের কুচি ২ কাপ, ৩ চামচ চিনি, ১ টেবিল চামচ পুদিনা পাতা পেস্ট, ১/২ চা চামচ বিট লবণ, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ পেস্ট ১/৬ চা চামচ, ১ চিমটি গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ লেবুর রস, লবণ পরিমাণমতো, পানি ৪ গ্লাস।

যেভাবে তৈরি করবেন: বাড়িতে এই শরবত তৈরি করতে প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন।

কাঁচা আম কুচি করা হয়ে গেলে ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করা ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। হালকা ঠান্ডার পরিবর্তে যদি আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এতে আইস কিউব যোগ করতে পারেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading