‘সুপারহিরো’ রূপে পর্দায় আসছেন সালমান!

‘সুপারহিরো’ রূপে পর্দায় আসছেন সালমান!

উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ১২:২৫

সুপারহিরো রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন—রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডি. কে.।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “এ সিনেমায় সালমান খানকে এমন এক সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে, যে দীর্ঘদিন ধরে পৃথিবীকে বাঁচাতে বাঁচাতে ক্লান্ত হয়ে পড়েছেন। ফলে সুপারহিরো জীবন থেকে অবসর নিতে চান। কিন্তু পরিস্থিতি তাকে শান্তিতে থাকতে দেয় না, বারবার তাকে অ্যাকশনে ফিরে আসতে বাধ্য করে। শেষ পর্যন্ত বড় একটি সংঘাতে জড়িয়ে পড়েন।”

সিনেমাটির গল্পে সুপারহিরো উপাদানের সঙ্গে কমেডিও থাকবে। উচ্চধারণার সুপারহিরো-কমেডি হিসেবে এ সিনেমা তৈরি হচ্ছে বলেও সূত্রটি জানিয়েছেন।

সিনেমাটির গল্প পছন্দ করেছেন সালমান খান। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “সালমান খান সিনেমাটির গল্পটি পছন্দ করেছেন। পরিচালক রাজ ও ডি.কে. সম্পূর্ণ চিত্রনাট্য তৈরির অপেক্ষায় আছেন।”

তবে সালমান খান চান না বড় বাজেটে নির্মিত হোক সিনেমাটি। এ বিষয়ে সূত্রটি বলেন, “সালমানের প্রধান চিন্তা সিনেমাটির বাজেট। পরিচালকদের তিনি বলেছেন, বাজেট মাথায় রেখে যেন গল্পটি তৈরি করা হয়। কারণ খুব ব্যয়বহুল সুপারহিরো ঘরানার সিনেমা তৈরি করতে আগ্রহী নন তিনি। তাই রাজ ও ডি.কে. বর্তমানে সালমান খানের ব্যক্তিত্ব মাথায় রেখে চিত্রনাট্য সাজাচ্ছেন।”

হলিউডের ব্লকবাস্টার ‘হ্যানকক’ ধাঁচে সালমানের নতুন সিনেমাটি নির্মিত হতে পারে। আগামী এপ্রিলে সালমান খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পরিচালক জুটির। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতারা। এটি প্রযোজনা করবে মিথরি মুভি মেকার্স ও রিল লাইফ এন্টারটেইনমেন্ট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading