ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ০৯ মার্চ, ২০২৬, আপডেট ১৯:০০

নিবন্ধনবিহীন বা ভূঁইফোড় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী সদস্য ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সভায় প্রতিমন্ত্রী প্রশাসনকে জেলায় জুয়া, মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অবৈধ পার্কিং বন্ধ, অবৈধভাবে দখল করা জায়গা ও দোকান উচ্ছেদ এবং অবৈধ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার তাগিদ দেন।তিনি বলেন, পেট্রোল পাম্পে কেউ তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য এম ইকবাল হোসাইন।

তিনি বলেন আইনশৃঙ্খলার কাজ আইনশৃঙ্খলা বাহিনীরই করতে হবে, আমরা শুধু সাহায্য-সহযোগিতা করতে পারব। আমরা রাজনৈতিক পরিচয়ে পাবলিক এওয়ারনেস করতে পারব।

কিন্তু কাজের দায়িত্বটা আপনাদের নিতে হবে। আমি আশা করব আপনারা আজকে থেকেই একটু শক্ত হোন, কঠোর হন। নির্গম হয়েন না। ক্রিমিনাল ধরেন।এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ উল্লাহ, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

এ সময় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী এবং যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলমসহ অন্যান্য নেতারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading