সারাদেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

সারাদেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩ মার্চ) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।ডিএমপি জানিয়েছে, আজ বুধবার রাত ১২টা থেকে এই আদেশ কার্যকর হবে। সংসদের প্রথম অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অধিবেশন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যে উল্লিখিত এলাকাগুলোতে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা ক্ষতিকারক বস্তু বহন করা যাবে না।এছাড়া যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাগুলো:

ডিএমপির নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সীমানাগুলো হলো-মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত।বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত।রোকেয়া সরণির সংযোগস্থল থেকে উড়োজাহাজ মোড় হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত।

ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।

নগরবাসীকে অধিবেশন চলাকালীন সংসদ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading