বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, আপডেট ১৮:০৫
বাগেরহাটে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে খুলনা-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।
ইউডি/এআর

