মিরপুরে শিলাবৃষ্টি, খেলা বন্ধ

মিরপুরে শিলাবৃষ্টি, খেলা বন্ধ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, আপডেট ২০:১০

দিনটা আগে থেকেই কিছুটা মেঘলা। অবশেষে বৃষ্টি নামলই, বজ্রসহ বৃষ্টি। পড়ছে শিলাও। ফলে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ বন্ধ হওয়ার আগে বাংলাদেশের ইনিংসের মোটে ৬.৩ ওভার খেলা হয়েছে।

বজ্রপাত শুরু হওয়ায় বৃষ্টি পড়ার আগেই আম্পায়াররা ম্যাচ বন্ধ করে দেন। ততক্ষণেই বাংলাদেশ ৩টি উইকেট হারিয়ে ফেলেছে। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারে ১ রান তুলেছিল তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আসে ৭ রান। তৃতীয় ওভারের শেষ বলে শাহিননের বলে মোহাম্মদ ওয়াসিমকে ক্যাচ দেন তানজিদ তামিম।

এর আগে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। পাকিস্তানের শেষ ৭টি উইকেট পড়ে ৪৩ রানের মধ্যে। দিনের সফল বোলার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। দলপতি ২ উইকেট নিয়েছেন মাত্র ৩৪ রানের বিনিময়ে, ৫৬ রানে রিশাদের শিকার ৩। পাকিস্তানের পক্ষে ফিফটি করেছেন মাজ সাদাকাত ও সালমান আলী আগা।

আগের ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে মিরাজরা সিরিজ জিতবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading