সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ১১:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন।

রবিবার (১৫ মার্চ) সংসদ অধিবেশনে প্রবেশের আগে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেননি।

জুলাই সনদ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ আমরা ধারণ করি, তবে তার জন্য সংবিধান সংস্কার করতে হবে। সে বিষয়ে আলাপ আলোচনা হবে।

এসময় স্পিকার, ডেপুটি স্পিকার দল থেকে নয় বরং দলের পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পদ থেকে পদত্যাগ করেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading