সৌদি আরবে ১০ ড্রোন ভূপাতিত, দায় অস্বীকার ইরানের
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ১২:২০
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাজধানী রিয়াদ ও দেশের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোর আশেপাশে ১০টি ড্রোন হামলা প্রতিহত ও ধ্বংস করেছে।
এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, এই হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
এক বিবৃতিতে তারা বলেছে, “এই হামলার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো যোগাযোগ নেই এবং সৌদি সরকারের উচিত এই হামলার উৎস খুঁজে বের করা।”
এ ঘটনার একদিন আগেই শনিবার (১৪ মার্চ) ইরানের কেন্দ্রীয় ইউনিফাইড কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ একটি বিবৃতিতে দাবি করে, ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোনের অনুকরণে তৈরি ড্রোন ব্যবহার করে আঞ্চলিক দেশগুলোতে হামলা চালানো হচ্ছে।
ইউডি/কেএস

