সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৩০

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রবিবার (১৫ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে।

সিঙ্গাপুরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হবে। যাত্রার সময় মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন তার স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং ডা. জাফর ইকবাল, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাসকে বিদেশে নেয়া হচ্ছে।

তবে এখনই বলা সম্ভব নয় যে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত। তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসার সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই এভারকেয়ার হাসপাতাল-এ করা হয়েছে এবং সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

এর আগে, শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যা ভালো ফলাফল দেখিয়েছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে।

গত বুধবার (১২ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর তাকে রাতেই এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading