খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ 

খাদ্যবান্ধব কর্মসূচির ৪২০ কেজি চাল জব্দ 

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ মার্চ, ২০২৬, আপডেট ১৫:১০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সিলমোহরযুক্ত এ চাল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ সংলগ্ন জয়পুর এলাকায় জুবায়ের নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চালের পরিমাণ ৪২০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা। জব্দকৃত চাল উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক খলিলুর রহমানসহ পুলিশের একটি টিমও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, সরকারের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ বা বিক্রি করার চেষ্টা দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, জব্দকৃত চাল উপজেলা পরিষদে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। সোমবার তা দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading