প্রথমবারের মতো বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

প্রথমবারের মতো বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ মার্চ, ২০২৬, আপডেট ২১:০০

প্রথমবারের মতো বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। আগামী মাসে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক সিরিজ খেলতে লঙ্কান নারীরা সফর করবেন।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে। এই সফরে শ্রীলঙ্কা দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। সেদিনই তারা চলে যাবে রাজশাহীতে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল দুই দল যাবে সিলেটে। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।

সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। এই ফরম্যাটের সব কটি ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে, সন্ধ্যা ৬টা থেকে। সফর শেষ করে ৩ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা নারী দল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading