১৯ মার্চ রাত থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ
উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ মার্চ, ২০২৬, আপডেট ২০:৫০
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ব্যতীত অন্য সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল ফিতরের দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।
গত ২২ ফেব্রুয়ারি রেলভবনে সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়৷
ইউডি/এআর

