ইউএনওর আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে কে জানা গেল
উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ মার্চ, ২০২৬, আপডেট ২৩:৪০
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপত্তিকর ভিডিও ফাঁসের নেপথ্যে রয়েছেন তারই অফিসের নিরাপত্তা প্রহরী।
ভিডিও ভাইরালের পর মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মঙ্গলবার (১৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কী কারণে ওএসডি করা হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে ব্লুটুথের মাধ্যমে স্কিনশট পাওয়া ওই সাংবাদিক জানান, ওই সময়ই তিনি ঘটনাটি কিছুটা অনুসন্ধান করেছিলেন। তবে প্রমাণ হিসেবে মূল ভিডিওগুলো নিজের হাতে না থাকায় এ নিয়ে কোনো প্রতিবেদন করতে পারেননি এবং অনুসন্ধান করে ওই দুটি স্কিনশট আলাউদ্দিনের আপত্তিকর ভিডিও থেকে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
ভূমি অফিসের একটি বিশ্বস্ত সূত্র জানায়, এসিল্যান্ড থাকাবস্থায় আলাউদ্দিন কয়েক মাস জেলা পরিষদের ডাকবাংলোতে থাকতেন পরিবার ছাড়া। এ সময় নিরাপত্তা প্রহরী রাজু রায় আলাউদ্দিনের দেখাশোনাসহ খাবার-দাবার জোগান দিতেন।
এই সুবাদে আলাউদ্দিনের ঘনিষ্ঠ হয়ে উঠেন রাজু।ঘনিষ্ঠতার খাতিরে বিভিন্ন সময় আলাউদ্দিনের ব্যক্তিগত ফোনালাপ শুনতে পেতেন তিনি। একদিন কাজের সুবাদে আলাউদ্দিনের ডেক্সটপের পেনড্রইভে থাকা এসব ভিডিও রাজু রায়ের চোখে পড়ে যায়।
সুযোগ পেয়ে পেনড্রাইভটি চুরি করে আলাউদ্দিনের ৮-১০ আপত্তিকর ভিডিও রাজু রায় তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ওই সময় পেনড্রাইভ না পেয়ে অফিসে গিয়ে আলাউদ্দিন রাগান্বিত হলে রাজু রাতের আঁধারে সেটি একটি ড্রয়ারে রেখে দেন এবং পরে সেটি পাওয়া গেছে বলে জানান।
তিনি বলেন, এ কারণে আমাকে দিনের ডিউটি বাদ দিয়ে রাতে ডিউটি করতে হচ্ছে। দিনে ডিউটি করলে খরচাপাতির টাকা পাওয়া যেত। এখন এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আমি খুব সমস্যায় আছি বলে ফোন কেটে দেন তিনি। তবে সেসব ভিডিও সে নিজেই করত বলে জানায় রাজু।
আলাউদ্দিনের ফোন নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।তবে গণমাধ্যমের কাছে আলাউদ্দিন দাবি করেন এসব ভিডিও সত্য নয়। বরং এগুলো তার সম্মানহানির উদ্দেশ্যে এআই দিয়ে তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, ভিডিও সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার মোহাম্মদ আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান সুমন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
ইউডি/এআর

