যমুনায় নয়, গুলশানেই থাকছেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১৫:২৩
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, রাজধানীর গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন।
সরকারি বাসভবন যমুনায় উঠছেন না।’অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সেজন্য তারেক রহমান দেশে ফেরার পর এ বাসায় উঠেছেন। সেই ভাবে বাসাটি সাজানো-গুছানো হয়েছে।’
ইউডি/এআর

