ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
উত্তরদক্ষিণ। শুক্রবার , ২০ মার্চ, ২০২৬, আপডেট ১৫:২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ নিজের নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আবারও আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে।
মন্ত্রী আরও বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক এবারের ঈদের অঙ্গীকার। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। পাশাপাশি, সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
ইউডি/এআর

