ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নাঈনি নিহত

ইসরায়েলি হামলায় আইআরজিসির মুখপাত্র নাঈনি নিহত

উত্তরদক্ষিণ শুক্রবার (২০ মার্চ) ২০২৬, আপডেট ২০:৩০

ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ জানায়, আমেরিকা ও ইসরায়েলের হামলায় নাঈনি নিহত হয়েছেন।

২০২৪ সাল থেকে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের অন্যান্য সরকারি গণমাধ্যমও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো আমেরিকা বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালানো হয়। তবে ঠিক কখন নাঈনি নিহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading