ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে ফিরছেন ২৮০ বাংলাদেশি

ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে ফিরছেন ২৮০ বাংলাদেশি

উত্তরদক্ষিণ শুক্রবার (২০ মার্চ) ২০২৬, আপডেট ২১:৩০


ইরান থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি।

শুক্রবার (২০ মার্চ) রাতে তারা দেশে ফিরবেন।


বৃহস্পতিবার (১৯ মার্চ) যুদ্ধবিধস্ত ইরান থেকে আটকে পড়া বাংলাদেশিদের আজারবাইজানের রাজধানী বাকু নেয়া হয়েছে। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য রয়েছেন তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান।

এ ছাড়া প্রত‌্যাবাস‌নে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও বাকু গেছেন।

গত বছর জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে সেদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।


ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading