সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ১৬:০০
চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু একই সময়ে আয়ারল্যান্ডে না গিয়ে ঘরের মাঠে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
মূলত ২০১৫ সালে স্থগিত হওয়া ইন্ডিয়া সিরিজটি এ বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।
ইন্ডিয়া সিরিজের এই নতুন সূচির কারণেই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে সফর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিসিবি।
তবে আয়ারল্যান্ড ২০২৬ সালের মধ্যে নতুন কোনো সময় বের করতে না পারায় আপাতত সফরটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
ইউডি/এবি

