বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত অন্তত ২০
উত্তরদক্ষিণ। রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ১৭:০০
বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের বাসটি পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
ইউডি/এবি

