ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের

উত্তরদক্ষিণ রবিবার (২২ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৫৫

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে।

গত কয়েক সপ্তাহ চেষ্টা করেও এই নৌপথের নিয়ন্ত্রণ নিতে পারেনি মার্কিন বাহিনী। এমন পরিস্থিতিতে শনিবার (২১ মার্চ) ট্রাম্প হুমকি দেন—৪৮ ঘণ্টার মধ্যে (সোমবারের মধ্যে) প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া হবে।

ট্রাম্পের এই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার (২২ মার্চ) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আমরা বারবার বলেছি যে হরমুজ প্রণালী শুধুমাত্র শত্রু ও ক্ষতিকর যান চলাচলের জন্য বন্ধ।

তিনি আরও বলেন, ‘এটি এখনও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়নি এবং আমাদের গোয়েন্দা নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করে এমন নির্দিষ্ট বিধিবিধানের অধীনে নিরাপদ যান চলাচলের অনুমতি রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে আমেরিকা যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিরুদ্ধে তার হুমকি কার্যকর করে, তাহলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading