প্রথমবার প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা

প্রথমবার প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, আপডেট ১৪:৪০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজই তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীর গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানায়।

এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে অংশ নেন প্রধানমন্ত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading