গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্টল পরিদর্শন ইবি ভিসির

গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন স্টল পরিদর্শন ইবি ভিসির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১২:৫২

গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ছাত্র সংগঠনের বসানো স্টল ও হেল্প ডেস্ক পরিদর্শন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

শুক্রবার (২৭ মার্চ) পরীক্ষা শুরু পূর্বে এ পরিদর্শন কর্মসূচি পালন করে প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিল সভাপতি প্রফেসর ড. জালাল উদ্দীন, ইবির জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম প্রমুখ।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও আগত অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিশসহ অন্যরা।

স্টল পরিদর্শন শেষে উচ্ছ্বাস প্রকাশ করে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এতো সুশৃঙ্খলভাবে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আগত পরীক্ষার্থী এবং অভিভাবকদের সেবায় ব্রত। এটি আমাদের জন্য আনন্দের ব্যাপার। প্রতিবারের ন্যায় তাদের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ইমেজকে বৃদ্ধি করছে। তাদের এ উত্তরোত্তর কাজ করে যাবে এই আশা রাখছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading