ভোমরা বন্দর: ঈদ পরবর্তী আমদানি-রফতানি কার্যক্রম শুরু

ভোমরা বন্দর: ঈদ পরবর্তী আমদানি-রফতানি কার্যক্রম শুরু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৩:০৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ ছুটির পর বন্দরটিতে ফিরে এসেছে পুরনো কর্মচাঞ্চল্য।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে পুনরায় পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। এর আগে, বাংলাদেশ ও ইন্ডিয়া উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের যৌথ সিদ্ধান্তে এ দীর্ঘ ছুটির ঘোষণা দেয়া হয়েছিল।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ঈদের ছুটি উপলক্ষে ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছিল। টানা ১০ দিন পর শনিবার থেকে উভয় দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়েছে।

বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি।

এ বিষয়ে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, ঈদের ছুটির মধ্যেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সব সময়ই স্বাভাবিক ছিল।

অন্যদিকে, কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানিয়েছেন, বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমস হাউসের অভ্যন্তরীণ কিছু দাফতরিক কাজ সীমিত পরিসরে চালু রাখা হয়েছিল।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading