ডিপো থেকে তেল নেওয়ার নতুন সময় নির্ধারণ

ডিপো থেকে তেল নেওয়ার নতুন সময় নির্ধারণ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ মার্চ, ২০২৬, আপডেট ১৮:৩০

জ্বালানি তেলের সংকট নিরসনে নতুন এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল উত্তোলনের সময় এগিয়ে এনেছে দেশের জ্বালানি তেলের নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন সূচিতে ডিপো থেকে তেল উত্তোলনের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিপো থেকে পাম্পে তেল সরবরাহ কড়া হবে। আগে সকাল ৯টা থেকে শুরু হতো তেলের সরবরাহের কার্যক্রম।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিপিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিসমূহের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে।

সে প্রেক্ষিতে, দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যান্ড পয়েন্ট ডিলার ও পাম্পসমূহে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিতে বিপিসির অধীনের কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭টায়। আর প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শেষ হবে বেলা ৩টায়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading