টিউলিপকে আদালতে হাজির করার বিষয়ে সর্বশেষ যা জানা গেল

টিউলিপকে আদালতে হাজির করার বিষয়ে সর্বশেষ যা জানা গেল

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৪০

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের তারিখ পিছিয়েছে। নতুন করে আগামী ৮ এপ্রিল এই গেজেট প্রকাশের দিন নির্ধারণ করেছেন আদালত।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ৮ মার্চ আসামিদের আদালতে হাজির করতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ঈদের ছুটির কারণে নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদকের অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও পরবর্তীতে রেজিস্ট্রি করেন।

পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য তদন্ত স্থগিত রাখার নির্দেশ দেয়। পরবর্তীতে চেম্বার আদালতে গেলেও দুদক কোনো আদেশ পায়নি।

তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading