৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:১৫

৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫ এর লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত সময়সূচিতে সংশোধন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সর্বশেষ তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

এর আগে গতকাল প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে পরে সেই সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আজ (২ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে প্রবেশপত্র পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে ৭ মে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠেয় ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) অংশগ্রহণকারী প্রার্থীরা বিপিএসসির ওয়েবসাইট http://www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading