রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৪০

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ৩৪০

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৫৫

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ওই শিশুর মৃত্যু হয়।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২০ শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১৩২ শিশু। এদিন ৪ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ নিয়ে হাসপাতালে হামের মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৪০ শিশু।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে শিশু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের সক্ষমতা বাড়াতে আরও ছয়টি শয্যা শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। ফলে শিশু আইসিইউতে সংখ্যা এখন ১৮টি। ১২টি বেড হামে আক্রান্ত শিশু রোগীরা আছে।

এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে শয্যার চাপ কমাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি শয্যা ব্যবহার করা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading