সাফ অনূর্ধ্ব-২০:ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-২০:ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

উত্তরদক্ষিণ শুক্রবার (০৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৩০

নির্ধারিত সময়ের গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে বাজিমাত করল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে শুক্রবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল লাল-সবুজের দল। এই জয়ে দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে নিজেদের আধিপত্য আরেকবার প্রমাণ করল মার্ক কক্সের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই দারুণ এক সুযোগ পেয়েছিল ইন্ডিয়া। চতুর্থ মিনিটে ডান প্রান্তে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ন্ত্রণে রেখে ক্রস বাড়ান রোহেন। বক্সে থাকা আবরাশ দারুণ হেড করলেও বল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে শুরুর এই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। বিশেষ করে দুই উইংয়ে ইন্ডিয়ার ফুলব্যাকদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান মানিক ও রোনান সুলিভান। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে সুলিভানের নেওয়া ফ্রি-কিক থেকে বক্সের ভেতর লাফিয়ে উঠে দারুণ এক হেড করেছিলেন অধিনায়ক মিঠু চৌধুরী। দুর্ভাগ্যবশত বলটি পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের ২৫ মিনিটের দিকে ইন্ডিয়ার বক্সে টানা চাপ সৃষ্টি করে বাংলাদেশ। বক্সে ইউসুফকে লক্ষ্য করে ডান প্রান্ত থেকে নেওয়া লম্বা থ্রো-ইন ভারতের রক্ষণভাগ পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয়। তবে বলের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের নেওয়া ফিরতি শটটি সহজেই গ্লাভসবন্দি করেন ইন্ডিয়ান গোলরক্ষক।

৩৫ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সুযোগ পেয়েছিল ইন্ডিয়াও। একটি লং বল ক্লিয়ার করতে নিজেদের ডি-বক্স ছেড়ে বেরিয়ে এসেছিলেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, কিন্তু তিনি বলের নাগাল পাননি। তবে ফিরতি সুযোগে ইন্ডিয়ার কেউই বল লক্ষ্যে রাখতে না পারায় বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading